
দারুল আযহার মাদ্রাসা, ফেনী
Please Wait

Please Wait
সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থী ও অভিভাবকদের মাদ্রাসার নিয়মকানুন, পাঠ্যক্রম এবং সার্বিক পরিবেশের সাথে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে একটি অরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করবেন এবং বিভাগীয় প্রধানগণ নিজ নিজ বিভাগের কার্যক্রম তুলে ধরবেন। নতুন অভিভাবকদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রশ্নোত্তর পর্বও রাখা হয়েছে।