Please Wait
মাদ্রাসার নিয়মাবলী ও গুরুত্বপূর্ণ তথ্য
প্রত্যেক অভিভাবকের মাসে অন্তত ১ বার কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ জরুরি।
ছাত্রের পড়াশোনা ও সার্বিক উন্নতির বিষয়ে খোঁজ নিতে এই নিয়মটি মাদ্রাসা কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত। কোনো প্রশ্ন থাকলে অফিসে যোগাযোগ করুন।
প্রত্যেক অভিভাবককে মাসিক প্রদেয় ফি প্রতি ইংরেজি মাসের ৭ তারিখের মধ্যে অবশ্যই প্রদান করতে হবে।
কোনো ছাত্র কোনো মাসের কিছুদিন বা অধিকাংশ দিন অনুপস্থিত থাকলে এর জন্য মাসিক প্রদেয় থেকে কোনো টাকা ফেরত দেওয়া হয় না।
উল্লেখিত মাসিক প্রদেয় খাবার, আবাসিক চার্জ ও বেতন বাবদ নেওয়া অর্থের বাইরের যেকোনো খরচ অভিভাবককে বহন করতে হবে।
বিশেষ কোনো সমস্যা না থাকলে যাবতীয় আর্থিক লেনদেন অভিভাবককেই করতে হবে।
ভর্তির পর তা বাতিল করতে চাইলে ভর্তিসংক্রান্ত কোনো টাকা ফেরত দেওয়া হবে না।
মাদ্রাসা কর্তৃপক্ষ ছাত্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে, তা সত্ত্বেও কোনো ছাত্র পালালে বা কোনো দুর্ঘটনায় পড়লে কর্তৃপক্ষকে দায়ী করা যাবে না।