
কেন এ আয়োজন
নতুন শতাব্দীর চ্যালেঞ্জে মোকাবিলায় জাগতিক বিদ্যা ও প্রযুক্তির পাশাপাশি দ্বীনি শিক্ষা ও নৈতিকতা অর্জন অপরিহার্য।
নতুন শতাব্দীর চ্যালেঞ্জে মোকাবিলায় জাগতিক বিদ্যা ও প্রযুক্তির পাশাপাশি দ্বীনি শিক্ষা ও নৈতিকতা অর্জন অপরিহার্য। অথচ দেশে এমন সর্বজনীন শিক্ষাব্যবস্থা প্রায় অনুপস্থিত। এই শূন্যতা পূরণে "দারুল আযহার মডেল মাদরাসা" গড়ে তোলা হয়েছে, যার লক্ষ্য হলো বিশেষায়িত শিক্ষার মাধ্যমে যুগোপযোগী, দক্ষ ও চারিত্রিকভাবে গঠিত মানুষ তৈরি করা。
বর্তমান শিক্ষাব্যবস্থায় ধর্মীয় ও জাগতিক শিক্ষার যে বিভাজন রয়েছে, তা সমাজে নানা সামাজিক ও নৈতিক অবক্ষয়ের জন্ম দিয়েছে। আমরা বিশ্বাস করি, প্রকৃত শিক্ষা হলো সেই শিক্ষা যা মানুষকে দুনিয়া ও আখিরাত—উভয় জগতে সাফল্যের পথে পরিচালিত করে। তাই আমাদের এই আয়োজন।

