
আমাদের বৈশিষ্ট্য
বিশুদ্ধ কুরআন তেলাওয়াত, স্পোকেন ইংলিশ, মেধাভিত্তিক বৃত্তি এবং সার্বক্ষণিক তত্ত্বাবধান আমাদের মূল বৈশিষ্ট্য।
"দারুল আযহার মডেল মাদরাসা"-তে বিশুদ্ধ কুরআন তেলাওয়াত ও মর্মার্থ অনুধাবনের পাশাপাশি বলিষ্ঠ ইসলামী স্কলার তৈরির লক্ষ্যে নির্দিষ্ট পরিমাণ পারা ও নির্বাচিত সহিহ হাদিস হিফজ বাধ্যতামূলক। পাঠদানে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের জন্য স্পোকেন ইংলিশ, ব্রিটিশ IELTS ধাঁচের মূল্যায়ন পদ্ধতি এবং আরবি ও ইংরেজি ভাষায় কথোপকথনের বিশেষ ব্যবস্থা রয়েছে।
জাতীয় ও আন্তর্জাতিক শিক্ষাবিদ ও আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানে ছাত্রদের মেধা বিকাশে রয়েছে বক্তৃতা, বিতর্ক, লেখনী চর্চা ও ইসলামী সংগীতের সুযোগ। ব্যস্ত ও প্রবাসী অভিভাবকদের জন্য পূর্ণ অভিভাবকত্ব গ্রহণের ব্যবস্থাসহ আবাসিক ছাত্রদের শিক্ষকগণের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখা হয়।
মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি ফি মওকুফসহ বিশেষ বৃত্তি প্রদান করা হয় এবং জেএসসি/এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের জন্য রয়েছে আলাদা বৃত্তি সুবিধা।

