
আমাদের কথা
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন-ব্যবস্থা, আর এর পূর্ণতা অর্জন সম্ভব একমাত্র ইসলামী বিধি-বিধান যথাযথভাবে পালনের মাধ্যমে।
সম্মানিত অভিভাবক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন-ব্যবস্থা, আর এই পূর্ণতা অর্জন সম্ভব কেবল ইসলামী বিধি-বিধান যথাযথভাবে পালনের মাধ্যমে। আর এই বিধি-বিধান জানার বিশুদ্ধ উৎস হলো পবিত্র কুরআন ও রাসূলে করীম (সাঃ)-এর সুন্নাহ। ইসলামের এই সুমহান শিক্ষা প্রচার ও প্রসার এবং একটি আদর্শ সমাজ গঠনের মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে ২০০৩ সালে যাত্রা শুরু করে "দারুল আযহার মডেল মাদরাসা"।
এখানে ইসলামিক শিক্ষা, আধুনিক বিজ্ঞান ও হিফযুল কুরআনের সমন্বিত সিলেবাস চালু হয়েছে, যা আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম অনুসরণে প্রণীত। বর্তমানে মাদরাসায় নূরানী বিভাগ থেকে দাখিল (মিশকাত) শ্রেণি পর্যন্ত নিয়মিত শ্রেণি কার্যক্রম চালু আছে।
প্রাথমিকভাবে দেশের বিভিন্ন জেলায় ক্যাম্পাস চালু হয়েছে, ভবিষ্যতে প্রতিটি জেলায় ক্যাম্পাস স্থাপন ও একটি পূর্ণাঙ্গ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে। আশা করি এই প্রতিষ্ঠান আপনার সন্তানের নৈতিক ও দ্বীনি সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।

