
আবাসিক সুবিধাদি
নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আবাসিক ব্যবস্থাপনা, পুষ্টিকর খাবার এবং সার্বক্ষণিক তত্ত্বাবধান নিশ্চিত করা হয়।
নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আবাসিক ব্যবস্থাপনা আমাদের অগ্রাধিকার। আবাসিক ছাত্রদের জন্য প্রতিষ্ঠান থেকে ইংলিশ খাট, তোষক, বালিশ ও বেডসিট (১টি) সরবরাহ করা হয়। আবাসিক বেতনের মধ্যেই থাকা, খাওয়া, পরিচর্যা, টিফিন, প্রাথমিক চিকিৎসা ও ক্লাসের বেতন অন্তর্ভুক্ত থাকে। (২য় শ্রেণি পর্যন্ত কাপড় ধোয়া ও ইস্ত্রির সুবিধাও রয়েছে)।
বাড়ি থেকে শিক্ষার্থীদের নির্ধারিত রঙের ২ সেট কামিজ-পায়জামা/পাঞ্জাবি, ১টি টুপি, ২ জোড়া মোজা, ১ জোড়া গেঞ্জি, ১টি বড় গামছা, ট্রাঙ্ক/লকার, মশারি এবং নিত্যব্যবহার্য সামগ্রী নিজ দায়িত্বে আনতে হয়। খাবারের ক্ষেত্রে প্রতিদিন ভিন্ন ভিন্ন মেনুতে ভাত-ভর্তা/ভাজি-ডালের পাশাপাশি সপ্তাহে নির্দিষ্ট দিনে মাছ, মুরগি, ডিম এবং প্রতি শুক্রবার বিশেষ খিচুড়ি পরিবেশন করা হয়।
আবাসিক ভর্তি ফি (একালীন) ১,০০০/-, সেশন ফি ২,০০০/-, সিট ও বেড চার্জ ৩,০০০-৫,০০০/- এবং মাসিক ফি ৬,০০০/-। অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি ১,০০০/- ও মাসিক বেতন ৬০০-১,০০০/- টাকা নির্ধারিত। (উল্লেখিত ফি পরিবর্তনযোগ্য, সর্বশেষ তথ্যের জন্য অফিসে যোগাযোগ করুন)।

